শিবগঞ্জ সদরে ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সমাবেশ অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০২:৫২ অপরাহ্ন

  

শিবগঞ্জ সদরে ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সমাবেশ অনুষ্ঠিত

নিউজরুম
১৩-১০-২০১৯ ০৭:৩০ অপরাহ্ন
শিবগঞ্জ সদরে ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সমাবেশ অনুষ্ঠিত
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিনের আহ্বানে ও জাপা নেতা শিশির কুমার সম্ভুর সভাপতিত্বে রথবাড়ি বন্দরে এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা জিল্লুর রহমান, সাজ্জাদ হোসেন দুলাল, তবিবর রহমান, জহুরুল ইসলাম প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে শাহিন শেখকে সভাপতি, মোফাজ্জল খানকে সাধারণ সম্পাদক ও বকুল প্রামাণিককে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

নিউজরুম ১৩-১০-২০১৯ ০৭:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 358 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com