স্মৃতিতে অম্লান বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম সেখ
২৭ অক্টোবর, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

স্মৃতিতে অম্লান বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম সেখ

মোঃ খায়রুল ইসলাম
১৩-১০-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন
স্মৃতিতে অম্লান বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম সেখ
খাইরুল ইসলামঃসিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সেখের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে মরহুমের স্বরণে দিনটি শুরু করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে মরহুমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় কারান্তরীণ ও গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও দ্রুত কারামুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাইদুল ইসলাম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো. রফিক সরকার, কামারখন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারন সম্পাদক রেজাতে রাব্বী উথান, যুবদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম সাকলাইন চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্ভুনাথ দাস, সাধারন সম্পাদক সোহেল মাহমুদ খান, জামতৈল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আওয়াল, রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান, মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান সোহাগ, ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক হাসনাতে রাব্বী সুমন, ছাত্রদল নেতা মাহদুল হাসান, তানভির ইসলাম প্রমুখ।

মোঃ খায়রুল ইসলাম ১৩-১০-২০১৯ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 874 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com