শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-১০-২০১৯ ০৪:৫৮ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে চলা ভ্রাম্যমান আদালত এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো দক্ষিন খাসকাউলিয়া গ্রামের রহম আলীর ছেলে রবিউল ইসলাম (২৫), ইউসুফ আলী (২৪), ধুবলিয়া চরের আব্দুল লতিফের ছেলে কাকছেদ আলী (২৫), গফুরের ছেলে লুৎফর রহমান (৫০), কদ্দুস বেপারীর ছেলে লুৎফর রহমান (৩৫), জোতপাড়ার মৃত কাবিল হোসেনের ছেলে বৃদ্ধ বাচ্চু মিয়া (৬০), কোদালিয়ার শুমচুল হকের ছেলে যুবরাজ (২০), উমরপুরের আব্দুল হামিদের ছেলে ছালাম (২৮)। এদের সাজাে দেবার পর জেল হাজতে পাঠনো হয়েছে।
চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শনিবার রাত ও রোববার দুপুরে চৌহালীর যমুনা নদীতে মাছ ধরা অবস্থায় ইউএনও দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে চলা অভিযানে ঐ ৮ জনকে গ্রেফতার, ১২ হাজার মিটার ক্যারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৯ দিন করে সাজা, আটক ক্যারেন্ট জাল পোড়ানো এবং ইলিশ মাছ গুলো স্থানীয় ইতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। তখন উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমান উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com