চৌহালীতে ডিজিটাল পদ্ধতিতে দূর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ০৮:২১ পূর্বাহ্ন

  

চৌহালীতে ডিজিটাল পদ্ধতিতে দূর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-১০-২০১৯ ০৪:৩৯ অপরাহ্ন
চৌহালীতে ডিজিটাল পদ্ধতিতে দূর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন

চৌহালী প্রতিনিধিঃ  মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অবদান টিআর- কাবিটা কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তারই ধারা বাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে উপভোগ করেন এলাকাবাসি।


 রবিবার সকালে উপজেলা কাঠাল বাগান চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এ কর্মসুচি পালন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান কাহহার সিদ্দিকী,খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান  শহিদুর রহমান শহিদ, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আঃ মজিদ সরকার ও নজরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলার দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কর্মসুচি আওতায় প্রত্যেক ঘর প্রাপ্তরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য শ্রবণ করেন এবং শেখের বেটির জন্য মনখুলে দোয়া করেন। 

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-১০-২০১৯ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com