ঢাকা উত্তর সিটি'র আগামী নির্বাচনে কাউন্সিলর হিসাবে ইসমাইল মোল্লাকে এলাকাবাসী দেখতে চায়
০৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন

  

ঢাকা উত্তর সিটি'র আগামী নির্বাচনে কাউন্সিলর হিসাবে ইসমাইল মোল্লাকে এলাকাবাসী দেখতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-১০-২০১৯ ১১:০৬ অপরাহ্ন
ঢাকা উত্তর সিটি'র আগামী নির্বাচনে কাউন্সিলর হিসাবে ইসমাইল মোল্লাকে এলাকাবাসী দেখতে চায়
জহুরুল ইসলাম: চলতি বছরের শেষ অনুষ্ঠিত হতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসীর মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। মুলকথা একটিই কে হবে কাউন্সিলর। সিটি করপোরেশন উত্তর ১৩ নং ওয়ার্ড ঢাকা শহরের একটি বৃহৎ এবং অন্যতম গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা লক্ষাধিক। ওয়ার্ডের আয়তন যেমন বড় তেমনি বিভিন্ন ধরনের সমস্যাও বড়। এসকল বড় বড় সমস্যার সমাধান করতে চায় যোগ্য লোক। অন্যান্য এলাকার মত এই ওয়ার্ডের আগামী নির্বাচন এবং আগামী দিনের কাউন্সিলর হতে যাচ্ছেন কে? এ আলোচনা চলছে সর্বত্র। এলাকাবাসী আলোচনা পর্যালোচনায় কয়েকটি নাম আলোচিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইসমাইল হোসেন মোল্লা। তিনি এলাকার প্রভাবশালী এবং সন্মানিত প্রবিন আওয়ামীলীগ নেতার সামসুদ্দিন মোল্লার ছোট ছেলে। এছারা তিনি মিরপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।ঐতিহ্যবাহী মনিপুর স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সামসুদ্দিন মোল্লা ও তার পরিবার আওয়ামীলীগের রাজনীতি এবং সমাজ সেবায় অত্যান্ত সুপরিচিত। সুপ্রতিষ্ঠিত বিধায় আগামী নির্বাচনে ইসমাইল মোল্লার নাম উচ্চারিত হচ্ছে বেশি। বিগত নির্বাচনেও তাকে প্রার্থী করতে চেয়েছিলেন এলাকাবাসী। কিন্তু দলীয় সিন্ধান্তের প্রতি অনুগত পোষন করে প্রার্থী হননি। কিন্ত এবার যে কোন মূল্যে ইসমাইল মোল্লাকে কাউন্সিলর নির্বাচন করতে ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী। তাই ঢাকা উত্তর সিটির ১৩নং ওয়ার্ডে আগামী দিনের কাউন্সিলর হিসাবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এর কারণ খুজতে গিয়ে জানাযায় ইসমাইল মোল্লা এলাকায় একজন সহজ সরল নির্লোভ ও নিরহংকার মানুষ হিসাবে সুপরিচিত। তিনি স্থানীয় হওয়ায় এলাকাবাসী চোখের সামনেই তিনি বড় হয়েছেন। অনেক প্রভাবশালী হওয়া সত্বেও এলাকায় তার বা পরিবারের কোন বদনাম নেই। এছাড়াও তিনি ন্যায় বিচার করেন। ন্যায় কথা বলতে পিছপা হয় না। ধনী গরিব সকলের সাথে সাদালাপী। সুন্দর করে কথা বলেন তিনি। এলাকার শান্তি রক্ষায় সন্ত্রাস জঙ্গিবাদ মাদক নির্মূলে অসামান্য ভূমিকা রেখেছেন। ইতিমধ্যে তার উদ্যোগে অনেক উন্নয়ন কাজ হয়েছে। এছারা তিনি মনোযোগ দিয়ে কথা শোনেন। যেকোন সমস্যার সুন্দর সমাধান দিতে পারেন।অন্যায়কে প্রশ্রয় দেয় না কখনো। পরিশ্রমী এবং সাহসী এ রকম অনেক গুনের অধিকারী ইসমাইল মোল্লা। এসব কারণেই ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে চাচ্ছে এলাকাবাসী। বিগত বছরগুলোতে এলাকাবাসীর বিভিন্ন প্রয়োজনে তার নিরলস পরিশ্রম তাকে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলে জানাযায়, অত্র ওয়ার্ডের যে সকল সমস্যা রয়েছে যে কেউ এই সকল সমস্যার সমাধান করতে পারবে না। এই সকল সমস্যার সমাধান করার মত যোগ্য মানুষ হিসাবে ইসমাইল মোল্লাকে মনে করেন এলাকাবাসী। কারণ তিনি এলাকার রাস্তাঘাট, মসজিদ - মাদ্রাসা সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সাধ্যমত সহযোগিতা করেন। এছারা ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব অর্থায়নে মশকনিধন ও জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তার মধ্যে সততা ও যোগ্যতা ও সাহস রয়েছে। তিনি স্থানীয় মানুস হওয়ায় এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধান তার পক্ষে সহজ হবে। জনপ্রিয়তার আরেকটি কারণ তার মধ্যে অহংকার নেই। তিনি সব শ্রেণীর মানুষের সাথে মিশতে পারেন। এলাকাবাসীর জন্য তার বাড়ির দরজা সবসময় খোলা। হাসিমুখে কথা বলেন,কখনও বিরক্ত হন না। যে কোন সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। নিজে কখনও অন্যায় কাজ করেন না। আর অন্যায়কে প্রশ্রয় দেন না।সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন।পারিবারিক ভাবে সচ্ছল শিক্ষানুরাগী ও ধর্মানুরাগী। এলাকার পরিচিত মুখ প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা।এই সব কিছু মিলিয়ে ১৩নং ওয়ার্ডর আগামী কাউন্সিলর হিসাবে দলমত নির্বিশেষে এলাকাবাসীর পছন্দের শীর্ষে রয়েছেন ইসমাইল মোল্লা।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-১০-২০১৯ ১১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1496 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com