শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১২-১০-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় নৌকাডুবে নিখোঁজ বাইছাল (মাঝি) সাইদুর রহমান প্রামাণিকের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুর উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
শনিবার দুপুরে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের মতি সাহেবের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সদর থানার এস আই আজিম আহমেদ জানান, গত বৃহস্পতিবার শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে সাইদুর নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। ওই দিন রাতে ও পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। শনিবার দুুপুরে মতি সাহেবের ঘাট এলাকায় সাইদুর রহমানের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বলে তিনি জানান
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com