সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার
০৬ মে, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১২-১০-২০১৯ ০৫:৪৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গত ১০ অক্টোবর সিরাজগঞ্জে যমুনা নদীতে অনুষ্ঠিত বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবির ঘটনায় ২ জন নিখোঁজের মধ্যে ১ জনের লাশ উদ্ধার হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ জানায় , বৃহস্প্রতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকা বাইচের সময় ৬টি নৌকা ডুবে যায়। এতে ২ জন নিখোঁজ হয়। এর পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুজি করেও নিখোঁজদের কোন সন্ধ্যান না পেয়ে দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। এরপর থেকে নিখোঁজদের স্বজনেরা নৌকা নিয়ে নদীতে খুঁজতে থাকে।
এর এক পর্যায়ে শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পাশে একটি চর থেকে নিখোঁজ সাইদুর প্রামানিকের লাশ উদ্ধার করে। সাইদুর প্রামানিক জেলার উল্লাপাড়া উপজেলার মানিক দিয়ার গ্রামের বাসিন্দা। তিনি নৌকা বাইচে সোনার বাংলা নৌকার বাইচাল ছিলেন।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১২-১০-২০১৯ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com