নাগরপুরে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

  

নাগরপুরে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১২-১০-২০১৯ ০২:৫৬ অপরাহ্ন
নাগরপুরে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শনিবার সকালে একটি র‍্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, ছাত্রলীগ নেতা রিপন খান টিটন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ঠান্ডু মিয়া প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১২-১০-২০১৯ ০২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 492 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com