মানবতার সেবায় জীবনের আলো সামাজিক সংগঠন
০৫ মে, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

  

মানবতার সেবায় জীবনের আলো সামাজিক সংগঠন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-১০-২০১৯ ১০:২৫ অপরাহ্ন
মানবতার সেবায় জীবনের আলো সামাজিক সংগঠন
জহুরুল ইসলাম: সাম্প্রতিক কালে অসহায় তোকান আলীকে চিকিৎসা সেবার পর ঔষুধ কিনে দিচ্ছেন "জীবনের আলো সিরাজগঞ্জ" সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন। অসহায় তোকান ব্যাপারী বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বালাবাড়ী গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বলেন, আমরা অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করি। আমাদের সংগঠনের সভাপতি শেখ রাসেল এর দিক নিদর্শনায় কাজ করে এগিয়ে যেতে চাই। আমরা বেলকুচি উপজেলা সবাইকে আমাদের সংগঠনের সাথে কাজ করার জন্য আহবান করছি। যেন আমরা সবাই মিলে বেলকুচি উপজেলার সকল গ্রামে কাজ করতে পারি এর জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। অসহায় তোকান আলী বলেন, আমার শারীরিক সমস্যার উন্নতি দিকে। আমার জন্য এত কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার জন্য যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। তিনি আরও বলেন, যুবকদের সৃজনশীল বিকাশ ও সহযোগিতা কে কাজে লাগিয়ে আমরা গড়তে চাই অদম্য বাংলাদেশ। "জয় হক মানবতা" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে "জীবনের আলো সিরাজগঞ্জ" সামাজিক সংগঠন এগিয়ে যাক এই কামনা করি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-১০-২০১৯ ১০:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 777 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com