শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১০-২০১৯ ০৮:৫১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র আর বেনামি মিথ্যা অভিযোগ করে উন্নয়ন বাধাগ্রস্থ করা যাবে না। জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে উল্লাপাড়া পৌরসভার নানা উন্নয়নে কাজ করছি। উল্লাপাড়ার সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সহযোগিতায় পৌরসভার একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছি।
শুক্রবার উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা মহল্লায় প্রায় ৬০ লাখ টাকা ও শ্রীকোলায় ১৩ লাখ টাকা ব্যায়ে ২ টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের উদ্বোধনী অনিষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম তার বক্তব্য আরো বলেন,আমি মেয়র নির্বাচিত হয়ে পৌরসভায় বিগত দিনে রাস্তাঘাট,ব্রিজ,কালভার্ট ভৌত অবকাঠামো উন্নয়ন করেছি। এছাড়াও উল্লাপাড়া পৌরশহরে শত কোটি টাকা মূল্যের বেদখলকৃত খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছি। সংসদ সদস্য তানভীর ইমামের সার্বিক সহযোগিতায় পৌর শহরে দৃষ্টিনন্দন এইচ টি ইমাম পৌর উন্মুক্ত মঞ্চ নির্মান,পৌর বাসটার্মিনাল নির্মান,পৌর কিচেন মার্কেট নির্মান,বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন, বিভিন্ন পাড়া মহল্লায় স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পৌর শহরের মসজিদ মন্দির উন্নয়ন সহ জনবান্ধব পৌরসভার রুপ দিয়েছি। উল্লাপাড়া পৌরসভার প্রতিটি মহল্লায় গেলেই এসব উন্নয়ন চোখে পড়বে। একই সাথে পৌর এলাকায় সন্ত্রাস চাঁদাবাজদের হটিয়ে উন্নয়নের বীজ বপন করেছি। তিনি বলেন,আমার একের পর এক উন্নয়ন কর্মকান্ড দেখে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন দফতরে বেনামি মিথ্যা অভিযোগ করে পৌরসভার উন্নয়নে বাঁধাগ্রস্ত করা সহ আমার সুনাম ক্ষুন্ন করতে তৎপর হয়ে উঠেছে। আমি কাজ করছি জনগণের জন্য,তাই আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন এতে উন্নয়ন কর্মকান্ড থেকে কেউ আমাকে পিছু হটাতে পারবে না। তিনি এসব মিথ্যা অভিযোগকারীদের কথায় কাউকে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানান।
উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর আলা উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু,মনোয়ার হোসেন সরকার,সুরাইয়া লাকী সিকদার,আব্দুল আলিমসহ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com