গুড নেইবারস্ নলকা সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গায় বিজ্ঞান মেলা -২০১৯ অনুষ্ঠিত হয়েছে।কে,সি ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহ:বার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে এ মেলায় ১১টি স্কুলের মোট ১০টি স্টল প্রদর্শিত হয়। বিভিন্ন স্টলে মোট ৭৫ ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গন্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নুরুন্নবী মিয়া।তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞান মেলার গুরুত্ব,কর্মকান্ড ও উপস্থিত প্রযুক্তির দিক বিশ্লেষণ করে সম্মানীত বিচারক মন্ডলী ১ম,২য় ও ৩য় স্থান বিজয়ী স্টল নির্বাচন করে পুরস্কার বিতরন করেন। উক্ত বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিডিসির চেয়ারম্যান বাহারুল ইসলাম, সিডিপির এডুকেশন অফিসার মি: রোনাল্ড রকি পারই,সিনিয়র প্রোগ্রাম অফিসার মি: বাবুল চন্দ্র বর্মণ,আইজি অফিসার সাইফুল ইসলাম ও ড্রিম স্কুলের শিক্ষকবৃন্দ। বিজ্ঞান মেলায় এরান্দহ সর: প্রা: বি: ১ম,বোয়ালিয়ার চর সর: প্রা: বি: ২য় এবং কে,সি ফরিদপুর সর: প্রা: বি: ৩য় স্থান অর্জন করেন।