কামারখন্দে রেললাইনের পাশে অজ্ঞাত লাশ
২৭ অক্টোবর, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে রেললাইনের পাশে অজ্ঞাত লাশ

মোঃ খায়রুল ইসলাম
১১-১০-২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন
কামারখন্দে রেললাইনের পাশে অজ্ঞাত লাশ
খাইরুল ইসলামঃসিরাজগঞ্জের কামারখন্দ  উপজেলা রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির  নিথর দেহ পড়ে রয়েছে।  শুক্রবার সকালে উপজেলার   ঢাকা-ঈশ্বরদী রেল পথের  বাড়াকান্দি গ্রামে লাশটি দেখতে পায় স্থানীয়রা। এ পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।   স্থানীয়রা জানান, শুক্রবার  সকালে রেললাইনে হাঁটার সময় ওই ব্যক্তির মৃত দেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। তবে স্থানীয়রা ধারনা করছে রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে গেছে তার মৃত্যু হয়। 
 
জিআরপি থানার উপ- পরিদর্শক গোলাম হায়দার সরকার জানান, কামারখন্দে বাড়াকান্দি এলাকায় লাশ পড়ে থাকার কথা শুনেছি।  লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে বলে তিনি বলেন।

মোঃ খায়রুল ইসলাম ১১-১০-২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1041 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com