শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১০-১০-২০১৯ ০৮:১০ পূর্বাহ্ন |
শহীদ নাজির উদ্দিন জেহাদ সামরিক শাসন বিরোধী আন্দোলনে এক অবিস্মরণীয় নাম। কে. এম. নাজির উদ্দিন জেহাদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন নবগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন।
রক্তঝরা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করতে গিয়ে পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন জেহাদ। শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্র। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় সেনা শাসকের। জেহাদ ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন।
শহীদ নাজির উদ্দিন জেহাদের এই আত্মোত্যাগের স্মরণে ১৯৯১ সালে স্মারক ডাকটিকেট প্রকাশ করা হয়। এছাড়াও প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরো একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com