শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-১০-২০১৯ ০৮:৫৪ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার উল্লাপাড়ার ঐহিত্যবাহী চর ঘাটিনা বটমূলের পাশে করতোয়া নদীতে দুর্গতিনাশিণী দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও করতোয়া পাড়ে বির্সজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লাপাড়া পৌরসভার সহযোগিতায় উপজেলা পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়ার ইউএনও মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কুমার দত্ত, সাধারন সম্পাদক বাবলু কুমার ভৌমিকসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সকাল থেকেই মহামায়ার বিসর্জন উপলক্ষে নদী পাড়ে বসে মেলা। এর আগে পূজা মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। বিবাহিত নারীরা এ খেলায় অংশ নেয়। বেলা ১২টায় হিন্দু সম্প্রদায়ের পূজারীরা চোখের জল ফেলে স্ব স্ব পূজা মণ্ডপে দুর্গা ও তার সাথীদের বিদায় জানান। বিসর্জন অনুষ্ঠানে উপজেলার নিবার্চিত শ্রেষ্ঠ প্রতিমাগুলোর আয়োজকদেরকে পুরস্কৃত করা হয়। এ বছর নদীতে প্রায় ৫০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com