বেলকুচি পুলিশ প্রসাশনের বিচক্ষণতায় শান্তিপুর্ণ পূজা উদযাপন ও জান-মাল নিরাপদে
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-১০-২০১৯ ০৮:১৫ অপরাহ্ন
|
|
বেলকুচি পুলিশ প্রসাশনের বিচক্ষণতায় শান্তিপুর্ণ পূজা উদযাপন ও জান-মাল নিরাপদে
জহুরুল ইসলাম:
হিন্দু সনাতন ধর্মান্তরিদের সারদীয় দূর্গাপূজা উদযাপণ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ প্রসাশনের বিচক্ষণতায় কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পূজার সমাপ্ত ও জান-মাল নিরাপদে ছিলেন।
পূজার কয়েকদিন থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ মনিটরিং ও পরিদর্শন করেছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সরোয়ার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম।
এছাড়া সোমবার রাতে পূজামন্ডপ থেকে দুইটি মোবাইল ফোন চুরি হয়। চুরি হয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছেন থানা পুলিশ। এসময় ৩ চোরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কলাগাছী গ্রামের মৃত মহের মোল্লার ছেলে হাসান মোল্লা (২৫), আজুগড়া জামতৈল গ্রামের সোরহাব আলীর ছেলে আব্দুল আলীম (২৩) ও বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের মৃত মোজাফ্ফরের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনফোর (৪০)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পূজা উপলক্ষে মন্ডপগুলো সার্বক্ষনিক মনিটরিং ও নজরদারিতে রাখা হয়েছিল। এর মধ্যে খবর পাই একটি পূজামন্ডপ থেকে দুইটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরি হওয়া মোবাইল ফোনসহ তিন চোরকে আটক করা হয়। মোবাইল দুইটি মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সরোয়ার এই প্রতিনিধিকে বলেন, এবারের পূজায় নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর জন্য কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-১০-২০১৯ ০৮:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1196 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ