বেলকুচিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দুর্নীতি প্রতিরোধে র‍্যালী (ভিডিও সহ)
১৭ জুন, ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দুর্নীতি প্রতিরোধে র‍্যালী (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-১০-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
বেলকুচিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দুর্নীতি প্রতিরোধে র‍্যালী (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: "হঠাও দুর্নীতি বাচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেলকুচি শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাতী বাজারে এসে শেষ হয়। র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদি হাসান শুভ্র, সহ-সভাপতি খালিদ আল মামুন প্রিন্স, আনিছুর রহমান আনিছ, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সরকার, সাংগঠনিক মন্জুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সম্রাট সরকার, প্রকল্প সম্পাদক রাজিব খন্দকার, অর্থ সম্পাদক আগবর হোসেন, সদস্য সাইদুর রহমান প্রমুখ। র‍্যালী ও পথসভা শেষে নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-১০-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com