সলঙ্গায় দুর্গা পুজার মহানবমীতে দর্শনার্থীর ভীড়
০৫ মে, ২০২৬ ০৭:৫৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় দুর্গা পুজার মহানবমীতে দর্শনার্থীর ভীড়

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৭-১০-২০১৯ ০৬:১২ অপরাহ্ন
সলঙ্গায় দুর্গা পুজার মহানবমীতে দর্শনার্থীর ভীড়

সলঙ্গা   প্রতিনিধি :গতকাল সোমবার ছিল শারদীয় দুর্গা পুজার মহা নবমী। সলঙ্গার প্রতিটি পুজা মন্ডপে সকাল থেকে পুজা আয়োজনের পাশাপাশি চন্ডি পাঠ হচ্ছিল। এবারে সলঙ্গায় মোট ৩০ টি পুজা মন্ডপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজা অর্চণার আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রায় প্রতিটি পুজা মন্ডপ চত্বর এলাকায় বর্ণাঢ্য আলোক সজ্জা, সাজ সজ্জা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অষ্টমী ও নবমী এই ২ দিনে মন্দির গুলোতে দর্শনার্থী ভক্তদের ঢল নামে। হালকা বৃষ্টি হলেও সব বয়সের দর্শনার্থী সহ সকল ধর্মের মানুষ পুজা দেখতে এসেছেন। সলঙ্গা থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ফনি ভুষন পোদ্দার জানান,কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা নির্বিঘ্নে, সুষ্ঠ, সুন্দর ভাবে পুজা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি।প্রতিটি মন্ডপে আনসার - পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা ও টহল ব্যবস্থা ছিল জোরদার। সলঙ্গা থানার ওসি তাজুল হুদা সহ তার থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগন ইতিমধ্যেই ঘুরে ঘুরে মন্ডপ পরিদর্শন করে খোজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৭-১০-২০১৯ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com