শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-১০-২০১৯ ০৪:৩০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানি র্যাব ১২ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলীর নেতৃত্বে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫),মৃত তমসের ফকিরের ছেলে আলতাফ হোসেন (৩৫) কে আটক করা হয়। আটককৃতদের কাছে ১৪৫ পিচ ইয়াবা পাওয়া যায়।
এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল জব্দ করে র্যাব।
মঙ্গলবার দুপুরে স্পেশাল কোম্পানি র্যাব ১২ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার রওশন আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানিয়েছেন গ্রেফতারকৃতদের নামে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com