বেলকুচিতে হিন্দুদের মাঝে হযরত মেম্বারের বস্ত্র বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হযরত আলী আকন্দের ব্যক্তিগত উদ্যোগ সারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করছেন।
রোববার রাতে ইপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কলেজ বানিয়াগাতী গ্রামের দুটি পূজামণ্ডপে ১শ ২জন হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ী-লুঙ্গী ও পূজামণ্ডপের জন্য নগদ অর্থ বিতরণ করেন।
বস্ত্র ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী। এসময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান হযরত আলী আকন্দ, সমাজ সেবক আব্দুল মন্ছুর মাষ্টার, আওয়ামীলীগ নেতা ডাঃ মোহাম্মদ আলী, ফজলুর রহমান, আব্দুল করিম, আব্দুল মালেক, আব্দুর রহিম, উজ্জল হোসোন, প্রভাষক অমল কৃষ্ণ, হিন্দু নেতা নরেন্দ মন্ডল, কার্তিক চন্দ্র সরকার প্রমুখ।
অতিথিরা অসহায় পরিবারের সাথে কিছু সময় কাটান ও নগদ অর্থসহ কাপড় পরিবারের হাতে তুলে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-১০-২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 754 বার দেখা হয়েছে।