বেলকুচিতে রেড ক্রিসেন্টের বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-১০-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন
|
|
বেলকুচিতে রেড ক্রিসেন্টের বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ক্ষতিগস্ত বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ হল রুমে এই নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়।
উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি আলহাজ্ব এ্যাড: কে এম হোসেন আলী হাসান, কার্যনির্বাহী সদস্য ও বেলকুচি পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, অত্র কলেজের অধ্যক্ষ একেএম শামচুল আলম, ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।
এসময় উপজেলার ২৫০ জন বন্যায় গতিগ্রস্থদের মাঝে ত্রান হিসাবে মাথাপিছু নগদ ৪ হাজার ৫শ টাকা ও সবজির বীজ বিতরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-১০-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 604 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ