শিবগঞ্জের ভার্টিমর্চ বিলে প্রতিপক্ষের হামলায় আহত-১
০৪ মে, ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন

  

শিবগঞ্জের ভার্টিমর্চ বিলে প্রতিপক্ষের হামলায় আহত-১

নিউজরুম
০৫-১০-২০১৯ ০৮:৪৬ অপরাহ্ন
শিবগঞ্জের ভার্টিমর্চ বিলে প্রতিপক্ষের হামলায় আহত-১

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া কাজিপাড়া গ্রামের খয়বর হোসেন খোকার ছেলে রাকিবুল ইসলাম রাকিব ভার্টিমর্চ বিল নামক স্থানে মাছ ও জায়গার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটের সময় রহবল দক্ষিণপাড়া কাজিপাড়া গ্রামের খয়বরের ছেলে রাকিবুল ইসলাম রাকিব ভার্টিমর্চ বিল নামক স্থানে তাদের পত্তনি নেওয়া ৫৮শতাংশ জমিতে তাদের মাছ চাষে কে বা কাহারা ন্যাপথলি প্রয়োগ করেছে এমন খবরের ভিত্তিতে রাবিকুল ইসলাম রাকিব বিষয়টি দেখতে গেলে ভার্টিমর্চ বিল নামক স্থানে পূর্ব থেকে ওৎপেতে থাকা কিছু দূস্কৃতিকারী রাকিবের পথ রোধ করে দাড়ায়। এক পর্যায়ে দূস্কৃতিকারীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাকিবুল ইসলাম রাকিবকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। হামলার সময় রাকিবুল দৌড়ে পালাতে গেলে আমিনুরের জমিতে পড়ে যায়। পাশ্ববর্তী গ্রামের খাজা ও হারুন নামের দুই ব্যক্তি এ বিলে মাছ মারার সময় ডাক চিৎকার শুনে এগিয়ে আসলে দূস্কৃতিকারী পালিয়ে যায়। হামলায় রাকিবুল আহত হয়ে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি হয়।

 

হাসপাতালে গিয়ে রাকিবের সাথে কথা বললে তিনি বলেন, আমি আমাদের পত্তনিকৃত জমিতে মাছ চাষের তদারকি করতে গেলে ভরিয়া গ্রামের জিন্নাহ্ মিয়ার ছেলে শাকিল ও শাফিনুর আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি অনেক কষ্টে পাশ্ববর্তী গ্রামের খাজা ও হারুন নামের ব্যাক্তির সহায়তায় আমার জীবন বাঁচিয়েছি। ইতোপূর্বে তারা তিন বান্ডিল নেট জাল, দুই মণ মাছ এবং পুকুরে ন্যাপথলি প্রয়োগসহ আমাদের বিভিন্ন ক্ষতি সাধণ করেছে এবং আমাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিয়ে আসছে। আমি তাদের প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শ্বাস্তি দাবি করছি। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ শাকিল ও শাফিনুরের পিতা জিন্নাহ্ মিয়ার সাথে কথা বলতে গেলে তিনি দেখা করার জন্য পাকুরতলা বন্দরে তার দর্জির দোকানে যেতে বলেন। সেখানে গেলে জিন্নাহ্ মিয়া ফোন বন্ধ রেখে লাপাত্তা হয়ে যায়। এ বিষয়ে দেউলী ইউপি চেয়ারম্যার আব্দুল হাই প্রধান বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে। উভয় পক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।


নিউজরুম ০৫-১০-২০১৯ ০৮:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 329 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com