শিরোনামঃ
নিউজরুম ০৫-১০-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় শুক্রবার গভীর রাতে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উপজেলার চরঘাটিনা লেভেল ক্রসিং এর পাশে লিটন সূত্রধর (৩০) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি উল্লপাড়া পৌরশহরের ঘোষগাঁতী মহল্লার মানিক সূত্রধরের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লিটন বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ঘটনার সময় তিনি তার বাড়ির নিকটবর্তি ওই রেলপথে হাটার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মারা যান।
সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ শনিবার সকালে লিটনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে উক্ত থানা পুলিশ সূত্রে জানা গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com