সলঙ্গায় মশার কয়েল থেকে আগুন পুড়ে ছাই শেষ সম্বল
০৬ মে, ২০২৬ ০৮:৪১ পূর্বাহ্ন

  

সলঙ্গায় মশার কয়েল থেকে আগুন পুড়ে ছাই শেষ সম্বল

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৫-১০-২০১৯ ০৬:৩৪ অপরাহ্ন
সলঙ্গায় মশার কয়েল থেকে আগুন পুড়ে ছাই শেষ সম্বল

সোহাগ হাসান: সিরাজগঞ্জের সলঙ্গায় গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুন লেগে পুড়ে মারা গেছে তিনটি গরু। শুক্রবার রাতে থানার নলকা ইউনিয়নের  দত্তকুশা গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। গরু তিনটি পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। আনোয়ার হোসেনের মেয়ে আন্না খাতুন জানান, আমার বাবা কৃষি কাজের পাশাপাশি  তিনটি গরু লালন পালন  করছিল।

 

 

প্রতিদিনের মতো  শুক্রবার রাতে  গরু তিনটি গোয়ালঘরে বেঁধে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে মশা তাড়ানোর কয়েল থেকে গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘড়ে। পরিবারের লোকজনের আত্ম চিৎকারে গ্রামবাসী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রে আনা হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরিবারটির একমাত্র সম্বল তিনটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। প্রায় সাড়ে ৩ লাখ টাকার মূল্যবানের গরু তিনটি হারিয়ে দুচোখে এখন অন্ধকার দেখছেন আনোয়ার হোসেন। আনোয়র হোসেন বলেন, ‘আমি অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকম ছেলে ,মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছি। গরুগুলো মারা যাওয়া ও ঘড় পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম। নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর জব্বার সত্যতা নিশ্চিত করেছেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-১০-২০১৯ ০৬:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 437 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com