চৌহালী এস বি এম কলেজে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৪-১০-২০১৯ ১১:০৬ অপরাহ্ন
|
|
চৌহালী এস বি এম কলেজে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এস বি এম কলেজের নতুন ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে ৷
শনিবার(২৮ সেপ্টেম্বর) সন্ধায় চৌহালী এস বি এম কলেজের আয়োজনে অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৫ আসন (চৌহালী ও বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারঃ) মোঃ আবু নজির মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ নাসিম সহ প্রমুখ।
পোষ্ট গ্রাজুয়েট এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৩ লক্ষ ৬৫ হাজার ৩৪৭ টাকা ব্যয়ে স্যানেটারী ও ইলেকট্রিক্যাল কাজসহ ৩ শত ফুট দীর্ঘ ১৪ কক্ষ বিশিষ্ট টিনসেট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ বলেন, আমরা এমপি মহোদয়কে জানিয়েছি কলেজটি যমুনা নদীতে ২ বার ভেঙ্গেছে অনেক কষ্ট করে এখানে কিছু জমি ক্রয় করে কলেজটি প্রতিষ্ঠা করে লেখা পড়া চালিয়ে যাচ্ছি ৷ ভবনের অভাবে খুব সমস্যা হচ্ছিল মাননীয় এমপি মহোদয় এ ভবনটি দেওয়ার কারনে সে সমস্যা দুর হলো ৷ মাননীয় এমপি মহোদয়কে আমরা এই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হবার জোর দাবী জানালে তিনি তা সম্মতি জানিয়েছেন ৷
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৪-১০-২০১৯ ১১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 467 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ