বাতসাকাস(BYSAO) এর উদ্যোগে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ
২৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বাতসাকাস(BYSAO) এর উদ্যোগে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ

মোঃ খায়রুল ইসলাম
০৪-১০-২০১৯ ১১:০৪ অপরাহ্ন
বাতসাকাস(BYSAO) এর উদ্যোগে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে "বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা"(বাতসাকাস- BYSAO) এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো বেশকিছু দুস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০:০০ টায় বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর যাবৎ সংগঠন টি তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রামের ইউপি সদস্য মোঃ সেলিম রেজা, সংগঠনের সহ-সভাপতি মোঃ রাসেল আহমেদ জিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল আহমেদ, শুভাকাঙ্ক্ষী মোঃ আতিক হাসান খান, মোঃ হেলাল উদ্দিন মহুরী (সাংবাদিক) সহ সকল সদস্যবৃন্দ। সংগঠনটির স্লোগান হলো, " শিক্ষা ও মানবতার সেবায় আমরা"।

মোঃ খায়রুল ইসলাম ০৪-১০-২০১৯ ১১:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 522 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com