বেলকুচিতে দূর্গাপূজা উদযাপনে পুলিশের ব্রিফিং প্যারেড
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-১০-২০১৯ ০৪:২৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে দূর্গাপূজা উদযাপনে পুলিশের ব্রিফিং প্যারেড
জহুরুল ইসলাম, বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারদীয় দূর্গাপূজায় উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রতিটি মন্দিরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার সকালে বেলকুচি থানা প্রাঙ্গনে এই ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়া যাতে সুষ্ঠ সুন্দর ভাবে সনাতন ধর্মাবলম্বীদের সারদীয় দূর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্য নিয়ে ব্রিফিং প্যারেডে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, বেলকুচি থানার (ওসি) আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) ফজলে আশিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন, থানা উপপরিদর্শক শামীম রেজা প্রমুখ।
এবছর বেলকুচি উপজলায় ৫৯ টি মন্দিরের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য ৩১৫ আনসার ও পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-১০-২০১৯ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 759 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ