চৌহালীতে ইয়াবাসহ গ্রেফতার ১ চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ ৷ মঙ্গলবার(০১অক্টোবর)বিকালে গোপনসংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ)পিচ ইয়াবা সহ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে মোঃ সোহান শেখ (২০)কে চৌহালী উপজেলার কোদালিয়া পুর্বপাড়া থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় ৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনা করেন, এস আই রফিকুল ইসলাম, এ এস আই সিরাজুল ইসলাম, এ এস আই আব্দুল বাকী সহ সঙ্গীয় ফোর্স ৷এ ব্যাপারে চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ ইসলাম বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে আমি একদল ফোর্স পাঠাই সেখানে ৷ পুলিশ দেখে মাদক ব্যবসায়ী সোহান শেখ দোড় দেয় পরে তাকে গ্রেফতার করা হয় ৷ মাদকদ্রব্য নির্মূলে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।