চৌহালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

  

চৌহালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৪-১০-২০১৯ ০১:১০ অপরাহ্ন
চৌহালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ  উদ্বোধন করা হয়েছে ৷ মঙ্গলবার(০১ অক্টোবর) সকাল চৌহালী সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্যে দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন করা হয় ৷
 
উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারঃ) মোঃ আবু নজির মিয়া উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র শুভ উদ্বোধন করেন এবং তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কৃমির ওষুধ খাইয়ে দেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল কাদের,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খাঁন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী,চৌহালী সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির,স্বাস্থ্য কো-অডিনেটর মোঃ আঃ আজিজ সহ প্রমুখ ৷
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বলেন, ০১ অক্টোবর থেকে ০৭ অক্টোবর পয়ন্ত ৫-১৪ বছরের শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের হার সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ। এছাড়া, শূন্য থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৭ শতাংশ, ১৫-২৪ বছর বয়সীদের মধ্যে এই হার ১৫ শতাংশ, ২৫-৪৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৭ শতাংশ এবং ৪৫-৫৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৫ শতাংশ।
 
ভেড়ামারাউপজেলা স্বাস্থ্য ও.প.প কর্মর্কতা ডা: রকিউর রহমান বলেন, ‘যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এছাড়া, পেট ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনও সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময় থাকে না।’ খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পিটি বা প্যারেড না করার পরামর্শ দেন তিনি।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৪-১০-২০১৯ ০১:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 425 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com