উল্লাপাড়ায় মিনি কমিউনিটি স্বাস্থ কেন্দ্রের উদ্বোধন
০৬ মে, ২০২৬ ০৬:৩০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মিনি কমিউনিটি স্বাস্থ কেন্দ্রের উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-১০-২০১৯ ১২:১৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় মিনি কমিউনিটি স্বাস্থ কেন্দ্রের উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিনি কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এই গ্রামের সাধারণ মানুষের স্বল্প খরচে ওষুধ ও চিকিৎসা দিতে এমন উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠানটির উদ্যক্তারা। আজ (৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। এসময় পূর্বদেলুয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু, ইউপি সদস্য বাবলু কুমার রায়,হেলথ ইন্সপেক্টর আব্দুল মজিদ,ব্রহ্মকপালিয়া কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রভাইডার মোঃ সাইফুল ইসলাম,এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ও সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম,বড়হর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সহ এলাকার জনসাধারণ। এই মিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এলাকাবাসী কম খরচে চিকিৎসা সেবা পাবেন। এছাড়াও সপ্তাহের প্রতি শুক্রবারে বিনামূল্যে ডায়েবিটিস পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যক্তারা।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-১০-২০১৯ ১২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 709 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com