সলঙ্গায় ৩০টি মন্ডপে দূর্গাপুজা শুরু হচ্ছে
০৫ মে, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ৩০টি মন্ডপে দূর্গাপুজা শুরু হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৩-১০-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন
সলঙ্গায় ৩০টি মন্ডপে দূর্গাপুজা শুরু হচ্ছে

সলঙ্গা  প্রতিনিধি ঃ দিন যতই ঘনিয়ে আসছে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজার আনন্দ ততই দরজায় কড়া নাড়ছে। আর পুজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীদেরও ব্যস্ত সময় পার করতে হয়েছে। নিজেদের কেনা কাটা, মন্ডপ ডেকোরেশন, আলোক সজ্জা সহ পুজার বিভিন্ন কার্যক্রম ইতি মধ্যেই শেষ হয়েছে। সলঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের  সভাপতি শ্রী ফণি ভুষণ পোদ্দার জানান, প্রতি বছরের ন্যায় এবারেও সলঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দূর্গাপুজা শুরু হচ্ছে। দূর্গাপুজাকে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আমরা প্রশাসনকে নিয়ে মতবিনিময় অনুষ্ঠান করেছি।

 

সুষ্ঠ পরিবেবেশ এ উৎসব পালনের স্বার্থে প্রশাসনিক ভাবে আনসার-পুলিশ নিয়োগ দানের পাশাপাশি আমরা নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও গঠন করেছি। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ৬টি ইউনিয়নে এবারে মোট ৩০টি মন্ডপে দূর্গাপুজা শুরু হচ্ছে। সলঙ্গা ইউনিয়নে ৩টি, ধুবিল ইউনিয়নে ৪টি, রামকৃষ্ণপুর ইউনিয়নে ১টি, হাটিকুমরুল ইউনিয়নে ৩টি, নলকা ইউনিয়নে ৪টি ও ঘুড়কা ইউনিয়নে সর্বোচ্চ ১৫টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। সলঙ্গা থানার ওসি জেড,জেড তাজুল হুদা জানান, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজাকে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য ইতি মধ্যেই আমরা প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/সেক্রেটারী সহ সুধীজনদের নিয়ে বৈঠক করেছি। কোথাও যেন কোন মন্দিরে অপৃতিকর কোন ঘটনা না ঘটে, সে জন্য প্রতিটি মন্ডপে আনসার-পুলিশের দল পাহারার ব্যবস্থা করেছি। এছাড়াও থানার পুলিশ অফিসারগণ সার্বক্ষনিক তদারকী করবেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৩-১০-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 444 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com