সিরাজগঞ্জে ভেজাল খাদ্য তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতে অভিযান দেড় লাখ টাকা জড়িমানা
২৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতে অভিযান দেড় লাখ টাকা জড়িমানা

মোঃ খায়রুল ইসলাম
০৩-১০-২০১৯ ০৩:২৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে ভেজাল খাদ্য তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতে অভিযান দেড় লাখ টাকা জড়িমানা

কামারখন্দ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিএসটিআই এর লাইসেন্স গ্রহন না করে ফার্মেনেন্ট মিল্ক (মিষ্টি দই), চানাচুর, ফ্লেভার ড্রিং (রোবট) পন্য উৎপাদন, বিক্রয় ও বিতরনে অভিযোগে মশুড়া পোড়াবাড়ী গ্রামের আবু সিদ্দিকের ছেলে মো. আরশেদ আলম নামে কারখানার মালিককে দেড় লাখ টাকা জড়িমানা ও পন্য তৈরির মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান জানান, একটি কারখানায় বিএসটিআই এর মনোগ্রাম নকল করে অবৈধ পন্থায় খাদ্য পন্য উৎপাদন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহায়তায় সদর উপজেলায় সয়দাবাদ ইউনিয়নে ঝাড়িলা মশুড়া পোড়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিককে বিএসটিআই আইনে ১৫/১ ধারায় ১ লক্ষ টাকা জড়িমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং ২৪ ধারায় ৪১ এর শাস্তি ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫০ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে কারখানায় উৎপাদিত চানাচুর, দই, ফ্লেভার ড্রিং (রোবট), কেমিক্যাল এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ উপাদান টেক্সটাইল রং জব্দ করে তাৎক্ষনিক আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং কারখানা সিলগালা করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে, ড্রীপ ফ্রিজ দুইটা, উৎপাদন মেশিন ৪টি, প্লাস্টিকের ড্রাম ৭টি, পাম্প মেশিন ১টি, ওয়েট মেশিন ১টি, পাম্প বড় মেশিন ১টি, মিষ্টি দই ৩৭০ প্যাকেট, রংয়ের বোতল ২০টি, ফ্লেভার ড্রিং (রোবট) ৩৫০ প্যাকেট, চানাচুর ৪০০ প্যাকেট, মোটর কালাই ৫০০ প্যাকেট, লেভেল চানাচুর ৫০০ প্যাকেট।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় র‌্যাব সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, বিএসটিআই রাজশাহী অঞ্চলের ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, বিএসটিআই এর পরিদর্শক মো. আজিজুল হাকিম প্রমুখ।


মোঃ খায়রুল ইসলাম ০৩-১০-২০১৯ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1004 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com