শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ০৩-১০-২০১৯ ১০:০১ পূর্বাহ্ন |
স্টাফ করেস্পন্ডেন্টঃ 'যুক্তিই হোক তারুণ্যের উচ্ছ্বাস, যুক্তিই হোক তারুণ্যের সৌন্দার্য' এই শ্লোগানকে ধারণ করে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় এনডিএফ-বিডি পিরোজপুর জেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এর চুড়ান্ত পর্ব বুধবার অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী উক্ত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ৮টি স্কুল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব সুনীল চন্দ্র সেন।
উক্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ মাহমুদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকমোঃ নজরুল ইসলাম মৃধা। প্রতিযোগিতায় আহবায়ক ও পিরোজপুর এনডিএফ-বিডি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com