উল্লাপাড়ায় ক্ষুদে ডাক্তারদের কৃমিনাশক ট্যাবলেট বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৩-১০-২০১৯ ০২:০৪ পূর্বাহ্ন
|
|
উল্লাপাড়ায় ক্ষুদে ডাক্তারদের কৃমিনাশক ট্যাবলেট বিতরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় কৃমি নিরোধ সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে বুধবার উল্লাপাড়া বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে (শিক্ষার্থী) ক্ষুদে ডাক্তাররা কৃমিনাশক ওষুধ বিতরণ করেন। বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, জাতীয় কৃমি নিরোধ সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। আর প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী কে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া দেওয়া হয়েছে এরা ডাক্তারদের ভেসে এ্যাপ্রোন পরে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীদের বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে। তার ধারাবাহিকতায় ক্ষুদে শিক্ষার্থীরা ডাক্তারের মতোই অন্য শিক্ষার্থীদের এই কৃমিনাশক ট্যাবলেট সেবন করান। এসময় প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-১০-২০১৯ ০২:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ