শিক্ষার্থীদের হোটেলে প্রবেশ নিষেধাজ্ঞা উল্লাপাড়ায় ৪ চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
০৬ মে, ২০২৬ ০৭:৩৩ পূর্বাহ্ন

  

শিক্ষার্থীদের হোটেলে প্রবেশ নিষেধাজ্ঞা উল্লাপাড়ায় ৪ চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-১০-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
শিক্ষার্থীদের হোটেলে প্রবেশ নিষেধাজ্ঞা উল্লাপাড়ায় ৪ চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্ব পুলিশের সহযোগিতায় চার টি চাইনিজ রেস্টুরেন্টেন এ  অভিযান চালানো হয়েছে।

এসময় অনৈতিক কর্মকান্ড বন্ধে গ্রীন চিলি চাইনিজ রেস্টুরেন্টের আলো-আঁধারের গোপন অংশ ভেঙে দেওয়া হয়। এছাড়াও আড্ডা ও লাবণ্যর গোপনীয় অংশ ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যে স্কুল চলাকালীন প্রবেশ করতে না পারে  লী-প্যালেসের মালিক কে সতর্ক করা হয়। 

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান গণমাধ্যম কর্মীদের জানান এসকল চাইনিজ রেস্টুরেন্টের গোপন অংশে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এছাড়াও স্কুল চলাকালীন শিক্ষার্থীরা যেন না প্রবেশ না করতে পারে এ বিষয়ে রেস্টুরেন্ট মালিকদের নিষেধাজ্ঞা  করা হয়েছে। তিনি আরো জানান এ অভিযান অভ্যহত থাকবে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-১০-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2204 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com