বেলকুচিতে জাতীয় প্রবীণ দিবস পালিত
০৫ মে, ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন

  

বেলকুচিতে জাতীয় প্রবীণ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-১০-২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন
বেলকুচিতে জাতীয় প্রবীণ দিবস পালিত
জহুরুল ইসলাম: "বয়সের সমতার সাথে যাত্রা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নে প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনাসভা এবং প্রবীণদের মাঝে ভাতা বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি,কে,এস,এফ) এর সহযোগীতায় এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূয়র (ডরপ) এর বাস্তবায়নে প্রবীণ জনগোষ্ঠীর জিবন মান উন্নয়ন কর্মসূচির আওতায়, বয়স্ক ভাতা বিতরণ করা হয়। উক্ত র‍্যালী ও আলোচনাসভা শেষে প্রবীণ কর্মসূচীর ইউনিয়ন সভাপতি আবুল বাসার তালুকদারের সভাপত্বিতে বক্তব্য রাখেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, পিকেএসএফের প্রধান কার্যালয়ের পরিচালক (মাক্রোফিন্যান্স) অক্ষয় কুমার নাথ, ক্রেডিট প্রোগ্রাম এরিয়া ম্যানেজার জগদীশ চন্দ্র বাঐর, প্রবীণ জনগোষ্ঠী মান উন্নয়ন প্রোগ্রাম অফিসার হারুনার রশিদ প্রমূখ। আলোচনা ও র‍্যালী শেষে হতদরিদ্র একশত জন প্রবীণদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-১০-২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 644 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com