শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ০১-১০-২০১৯ ০৩:৩৭ পূর্বাহ্ন |
চাঁদ ও মঙ্গল গ্রহ নিয়ে আগ্রহের শেষ নেই। বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান চাঁদ ও মঙ্গল নিয়ে নতুন নতুন তথ্য ও সংবাদ দিচ্ছে। এবার চাঁদ ও মঙ্গল নিয়ে চমকপ্রদ সংবাদই দিল মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেস এক্স। স্পেস এক্সের সিইও ইলন মাস্ক আগামী প্রজন্মের একটি রকেটের প্রোটোটাইপ (ডামি) উন্মোচন করেছেন।
টেক্সাসের বোকা চিকা সমুদ্র সৈকতে রকেটটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ইলন মাস্ক। তিনি জানান, স্টেইনলেস স্টিলের তৈরি রকেটটির নাম এমকে১ স্টারশিপ। এটি একসঙ্গে ১০০ মানুষকে নিয়ে চাঁদ ও মঙ্গল গ্রহে যেতে পারবে।
আগামী ৬ মাসের মধ্যেই কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে স্টারশিপ। এটি ৬৫ হাজার ফিট উঁচুতে উড়তে পরবে। টেকঅফের ১ বা ২ মাস পর পৃথিবীতে ফিরে আসবে।
স্টারশিপটি ৫০ মিটার উঁচু। এর নিচে আছে অত্যাধুনিক তিনটি র্যাপ্টর ইঞ্জিন। তবে মহাকাশে যাত্রা করার সময় এতে থাকবে ছয়টি র্যাপ্টর। উপরে আর নিচে থাকবে চারটি পাখা।
প্রতি টন স্টিলের জন্য তাদের খরচ হয়েছে আড়াই হাজার ডলার। স্টারশিপটিতে তাপনিরোধী গ্লাস টাইলসও বসানো হয়েছে। ফলে কঠিন পরিবেশেও স্টারশিপটির কোনো ক্ষতি হবে না। অনুষ্ঠানে সুপার হেভি বুস্টার নামেরও একটি রকেট সম্পর্কে ধারণা দেন ইলন মাস্ক। দ্রুতগতির এ রকেটের ওজন হবে ৩ হাজার ৩৩০ টন।
এটি ৩৭টি পর্যন্ত র্যাপ্টর ইঞ্জিন সমর্থন করবে। সাধারণত একটি রকেটের জন্য ২৪ থেকে ৩১টি র্যাপ্টর ইঞ্জিনই যথেষ্ট। কিন্তু হঠাৎ করে কোনো ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিলে ব্যাকআপ হিসেবে বাকি র্যাপ্টরগুলো কাজ করবে। সূত্র বিবিসি ও দ্য ভার্জ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com