শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
০৫ মে, ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন

  

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ


৩০-০৯-২০১৯ ০৯:৩৩ অপরাহ্ন
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকলেই উৎসবের সাথে নিজ নিজ ধর্ম পালন করে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় কেউ যদি বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিনয় পালসহ উপজেলার ৮৬ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে গত বছরে অনুষ্ঠিত দুর্গাপূজায় ১ম স্থান অর্জনকারী বীণা পাণি, ২য় স্থান বাণী পাঠাগার ও ৩য় স্থান অর্জনকারী নরিনা পালপাড়া সংঘের নেতৃবৃন্দের হাতে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরষ্কার হিসেবে ক্রেষ্ট এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৮৬ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন।


৩০-০৯-২০১৯ ০৯:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 542 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com