উল্লাপাড়ায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসায় অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত কমিটি
০৬ মে, ২০২৬ ০৬:২৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসায় অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত কমিটি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০৯-২০১৯ ০৩:২৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসায় অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত কমিটি

উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার বামন ঘিয়ালা কমিউনিটি ক্লিনিকে ভাড়া করা এসএসসি পাস চিকিৎসক দিয়ে চিকিৎসার বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা  কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আতিকুর রহমান স্থানীয় বাসিন্দা এসএসসি পাস জুলমত হোসেন নামের এক ব্যক্তিকে মাসিক তিন হাজার টাকা চুক্তিতে ক্লিনিকটি পরিচালনার দায়িত্ব দেন। আতিকুর রহমান মাঝে মধ্যে ক্লিনিকে এসে স্বাক্ষর করে যান। একই কাজ করেন এই কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত স্বাস্থ্য সহকারী জ্যোৎনা খাতুন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। জুলমত হোসেন নিজেকে ডাক্তার ঘোষণা দিয়ে প্রায় সাত বছর ধরে ওই এলাকার দুঃস্থ ও অস্বচ্ছল রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এই স্বঘোষিত চিকিৎসক রোগীদের নিকট থেকে দুই থেকে পাঁচ টাকা করে নিয়ে সরকারি ওষুধ বিতরণ করেন। এ বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জ কণ্ঠ ডটকমে “এসএসসি পাস করে চিকিৎসক” শিরোনামে চিত্রসহ একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। 

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, সমকালে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি বামন ঘিয়ালা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত করতে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেহাব উদ্দিনকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা  ডাঃ মোঃ মেহেদি হাসান জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেহাব উদ্দিন ঢাকায় এক সপ্তাহের প্রশিক্ষনে আছেন। প্রশিক্ষণ শেষে উল্লাপাড়ায় ফিরে আগামী সপ্তাহে তিনি বামন ঘিয়ালা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বিষয়ে তদন্ত করবেন। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৯-২০১৯ ০৩:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com