বেলকুচি ইউএনও'র বদলীতে কৃষকদের মিষ্টি খেয়ে আনন্দ উল্লাস (ভিডিও সহ)
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:২২ অপরাহ্ন

  

বেলকুচি ইউএনও'র বদলীতে কৃষকদের মিষ্টি খেয়ে আনন্দ উল্লাস (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৯-২০১৯ ০৩:০৫ অপরাহ্ন
বেলকুচি ইউএনও'র বদলীতে কৃষকদের মিষ্টি খেয়ে আনন্দ উল্লাস (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম সাইফুর রহমানেরর বদলী হওয়ায় তৃণমুলের কৃষরা মিষ্টি বিতরণ করেছেন। তার বিরুদ্ধে সরকারী ধান ক্রয়ে প্রান্তিক কৃষকদের হয়রানি সহ নানা অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে শতাধিক কৃষক মিষ্টি মুখ ও আনন্দ উল্লাস করে। উপজেলার একাধিক কৃষক জানান, গত ২৩ আগষ্টে ২য় ধাপে ৫৯৮ মেট্টিকটন ধান ক্রয়ে মাইকিং করে প্রত্যান্ত অঞ্চল থেকে কৃষকদের উপজেলা চত্বরে হাজির করেন। এসময় কৃষকের নাম তালিকা লিপিবদ্ধ করতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন সাধারণ কৃষকরা ইউএন'র উপড়ে ক্ষুব্ধ হয়ে ওঠে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ইউএনও উপজেলা কৃষি অফিসে আশ্রয় নেয়। এরপর থেকে ইউএনওর প্রতি কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ ও উক্তেজনা বিরাজ করে। এদিকে গত ১৯ সেপ্টেম্বর ইউএনও এস এম সাইফুর রহমানকে বদলী করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিযুক্ত করার খবর ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি কর্মস্থল ত্যাগ করার বিষয়টি জানাজানি হলে কৃষকদের মনে স্বস্তি ফিরে আসে। এবিষয়ে পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ইমরান জানান, ধান বিক্রির রিসিভ নিতে এসে ইউএনও উক্তেজিত হয়ে চেয়ার তুলে ডিল মেরেছিল। তার কথার বাইরে কেউ ধান বিক্রি করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল। চালা সাতরাস্তা মহল্লার কৃষক সাইদুর রহমান জানান, কৃষকদের মারপিটের প্রতিবাদ করায় যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ স্থানীয় কয়েকজন যুব নেতার বিরুদ্ধে মামলা করেন তিনি। দেলুয়া গ্রামের কৃষক ছাত্তার রানা, সেচের সনদ দেবার নামে ইউএনও সাইফুর রহমান সাধারন কৃষকদের হয়রানি করেছে। নানা তালবাহানা করে বিলম্ব করেছে। রানীপুরা মহল্লার কৃষক চাঁন মোহাম্মদ জানান, জমি থাকতেও আমাদের সেঁচের আবেদন গ্রহন করা হয়নি। নানা ভাবে জামেলা করা হয়েছে। তার বদলির খবরে আমরা আনন্দিত। আমাদের মনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেনসহ অন্যান্য চেয়ারম্যানগণ জানান, এ উপজেলায় উন্নয়ন মূলক কাজের কোন জনপ্রতিনিধিদের সাথে সম্নয় না করেই ইউএনও তার খেয়াল খুশি মত কাজ করতো। প্রধানমন্ত্রীর প্রকল্প "জমি আছে ঘরনেই" প্রকল্পের স্বেচ্ছাচারিতা করেছে। এছাড়া মাসিক সম্নয় সভায় আমাদের সাথে অশালীন আচরণ করতো সব সময়। এছাড়া কৃষকদের সাথেও খারাপ ব্যাবহার করেছে তিনি। এ ব্যাপারে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান সাংবাদিকদের জানান, আমরা সরকারি চাকুরী করি। সরকার যেখানে ঠিক মনে করে সেখানে নিয়ে যায়। তিনি অভিযোগ গুলো অস্বীকার করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৯-২০১৯ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1629 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com