শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৯-২০১৯ ০৮:০০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ২১০ বস্তুা চাউল জব্দ শিরোনামে গতকাল বিভিন্ন জাতীয়,স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ গুলো আমার দৃষ্টিগোচর হয়েছে। অতি উৎসাহি কতিপয় ব্যক্তি সন্দেহ জনকভাবে প্রশাসন মিথ্যা তথ্য দিয়ে ওই চাউল জব্দ করিছে। প্রকৃতপক্ষে আমি কোন চাউল অন্যত্র বিক্রির জন্য ট্রলিতে করে নিয়ে যাইনি। সরকারি ১০ টাকা কেজি চাউলের সুবিধাভোগী বড়হর ইউনিয়নের পরিষদ বেষ্টিত তেতুলিয়া,ধুঞ্চি,চর ধুঞ্চি,দূর্গাপুর তেঁতুলিয়া গ্রামের ২২০ জন সুবিধা ভোগী মানুষের অনুরোধে ট্রলিতে করে বড়হর ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এক ট্রলি বস্তাভর্তি চাউল যথা সময়ে বড়হর ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছিল । কিন্তু আরেক ট্রলি চাউল নিয়ে যাওয়ার পথে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র মুলকভাবে ভাবে আমার চাউলের ট্রলি আটকিয়ে প্রশাসন কে মিথ্যা তথ্য দিয়েছেন। পরে প্রশাসন সেই চাউল জব্দ করে। প্রকৃতপক্ষে ওই চাউলগুলো বিক্রি নয়,সুবিধা ভোগিদের মাঝে বিতরন করতে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার প্রতিপক্ষ মহল আমার সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে চাউল জব্দ করিয়েছে। আমি দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে বড়হর ইউনিয়ন পরিষদের সদস্যর দায়িত্বপালন করছি। একই সাথে চাউলের ডিলার হিসাবে নিয়োজিত আছি। সুবিধাভোগিদের মাঝে নিয়মতান্ত্রিক ভাবে চাউল বিতরন করে আসছি। প্রকাশিত সংবাদগুলো সত্য নয়। আমি প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ওই সংবাদ পড়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী বাবলু কুমার রায় ইউপি সদস্য ও চাউলের ডিলার ১০ নং বড়হর ইউপি উল্লাপাড়া সিরাজগঞ্জ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com