উন্নয়নে ভাসছে দেশ -মমিন মন্ডল এমপি (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে ভাসছে দেশ। কোন অনিয়ন বরদাস্ত করা হবে না, উন্নয়নে কোন আপস নেই। বঙ্গবন্ধু কন্যার নির্দেশে দুর্নীতিবাজদের পাকড়াও করা হচ্ছে। শনিবার দিন ব্যাপী বেলকুচিতে প্রায় ৫ কোটি ৪৯ লক্ষ ২২ হাজার ১৯ টাকা ব্যায়ে বিভিন্ন স্থানে ৪ টি সড়কের সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১ টি প্রথমিক বিদ্যালয় সহ ১ টি বিদ্যালয়ের আশ্রায় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী বাজারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাজেদুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক ঘোষন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক, যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, যুগ্ম আহব্বায়ক ফারুক সরকার, প্রকৌশলী মাঈন উদ্দিন সহ আরো অনেকেই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৯-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 1110 বার দেখা হয়েছে।