তাড়াশে সিএনজি চাপায় বৃদ্ধ নিহত
০৬ মে, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন

  

তাড়াশে সিএনজি চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৯-০৯-২০১৯ ০৬:১৭ অপরাহ্ন
তাড়াশে সিএনজি চাপায় বৃদ্ধ নিহত

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি অটোরিক্সার  চাপায় আবুল হোসেন (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের সোনাপাতিল গ্রামে এ দুর্ঘনা ঘটে ।
স্থানীয়রা জানান, উপজেলার মাধাইনগর ইউনিয়নের জাহাঙ্গীরগাতি গ্রামের আবুল হোসেন (৫৮) উপজেলা সদরের আসার জন্য রওনা হন। পরে সোনাপাতিল নামকস্থানে পৌছালে পেছনে একটি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত িিচকৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
তাড়াশ উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি রাজ জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে আনার পথেই তিনি মারা গিয়েছেন।।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনার খবর পাননি। যদি কেউ অভিযোগ দেন পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৯-২০১৯ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com