শ্রীবরদীতে বিদ্যুতের আর্থিং ক্যাবলে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু
০৬ মে, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে বিদ্যুতের আর্থিং ক্যাবলে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু

নিউজরুম
২৮-০৯-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন
শ্রীবরদীতে বিদ্যুতের আর্থিং ক্যাবলে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বিদ্যুতের আর্থিংয়ের ছেড়া ক্যাবলে জড়িয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম (৫৬) উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তার নিজ বাড়ীতে। পুলিশ ও নিহতের পরিবারসূত্রে জানা যায়, ঢনঢনিয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহিম দুপুর আনুমানিক ১টার দিকে বসত ঘরের পাশে থাকা বিদ্যুতের ছেড়া আথিং ক্যাবল জোরা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ওই সময় বিদ্যুৎ না থাকলেও হঠাৎ বিদ্যুৎ এসে যাওয়ায় এমন ঘটনা ঘটে। ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিয়া মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। শ্রীবরদী থানার এস.আই খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে আমি গিয়েছিলাম। তার স্বজনরা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাকে বিনা ময়না তদন্তে দাফন করবেন জানায়।

নিউজরুম ২৮-০৯-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com