সলঙ্গায় শেখ হাসিনার জন্মদিন পালিত
০৫ মে, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় শেখ হাসিনার জন্মদিন পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৮-০৯-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন
সলঙ্গায় শেখ হাসিনার জন্মদিন পালিত

সলঙ্গা  প্রতিনিধি ঃ আওয়ামীলীগ সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন কেক কেটে যথাযথ ভাবে সলঙ্গায় পালিত হয়েছে। সলঙ্গা থানার আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  পৃথক পৃথক ভাবে দিনটি পালন করেন। রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার এ উপলক্ষে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারী শুভ উদ্বোধন, বিদ্যালয়ের দ্বিতল ভবনের চলমান কাজের উদ্বোধন, চার তলা ভবনের আশ্বাস প্রদান করেন।

 

 

থানা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব  রায়হান গফুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শ্রী ফণি ভুষন পোদ্দার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক কাউছার আলী, প্রাক্তন শিক্ষক শ্রী কালী পদ কুন্ডু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াদুল ইসলাম ফরিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেখ হাসিনার কর্মময় জীবনের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের নিহতদের জন্য মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-০৯-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 409 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com