প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে তাড়াশে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ নভেম্বর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে তাড়াশে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০৯-২০১৯ ০১:৪৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে তাড়াশে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রনি:
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের সভাপত্বিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি.জে শাকিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক রিন্টু আহমেদ,উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, তাড়াশ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম কবিরসহ আরো অনেকেই।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৯-২০১৯ ০১:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com