বাংলাদেশ দলের প্রধান সমস্যা ফিটনেস!
০৩ মে, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

বাংলাদেশ দলের প্রধান সমস্যা ফিটনেস!

ডেস্ক রিপোর্টঃ
২৮-০৯-২০১৯ ০৩:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশ দলের প্রধান সমস্যা ফিটনেস!

আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ফিটনেস টেস্টে অনেক খেলোয়াড়ই ২০ এর উপরে স্কোর করেন। ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-পাকিস্তানের মতো পেশাদার দলগুলোর খেলোয়াড়দের গড় ফিটনেস স্কোর থাকে ১৭ এর উপরে। সেখানে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেস স্কোর ৯/১০ এর মধ্যে থাকে। সর্বোচ্চ হয় ১২ এর উপরে।

 

বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। ফিটনেসের বিষয়টি নিয়ে তাই বোর্ড সভাপতিও চিন্তিত। সমস্যাটিকে তিনি জাতীয় দলের প্রধান সমস্যা বলেও চিহ্নিত করেছেন।

আজ শুক্রবার এ বিষয়ে পাপন বলেছেন, ‘আমাদের জাতীয় দলের মেইন সমস্যা ‘ফিটনেস’। প্লেয়ারদের ফিটনেস খুবই খারাপ। কোচ এসে বলছে এটা কী ধরনের ফিটনেস তোমাদের খেলোয়াড়দের? এরকম ফিটনেস লেভেল আমি আন্তর্জাতিক অঙ্গনে কিংবা দক্ষিণ আফ্রিকায় দেখিনি। আসলে ফিটনেসের বিষয়টা তো হঠাৎ করে আমরা বাড়াতে পারব না। ১৩ তে যেতে পারছি না। উপরে উঠতে পারছি না।’

‘একটা কাজ করা যায়, সেটা হল আমাদের যেখান থেকে খেলোয়াড়রা উঠে আসে ওইখানে যদি আমরা পরিমাপটা ঠিক করতে পারি। সেটা যদি না করি তাহলে তো এই ৯/১০ ই আসবে জাতীয় দলে। তাহলে তো আমার লাভ হচ্ছে না। দেখি, এ বিষয়ে আমরা বুঝে-শুনেই সিদ্ধান্ত নিব। তবে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমাদের জাতীয় দলের ফিটনেসের বিষয়ে নজর দিতে হবে।’


ডেস্ক রিপোর্টঃ ২৮-০৯-২০১৯ ০৩:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com