শাহজাদপুরে ১৬ মণ ঘিসহ ৩ ডাকাত আটক
০৫ মে, ২০২৬ ০২:৪১ অপরাহ্ন

  

শাহজাদপুরে ১৬ মণ ঘিসহ ৩ ডাকাত আটক


২৭-০৯-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
শাহজাদপুরে ১৬ মণ ঘিসহ ৩ ডাকাত আটক
স্টাফ রিপোর্টার, শাহজাদপুর : - সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ১৬ মণ ঘী ও তিন ডাকাতকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। গত বুধবার মধ্যরাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ আফজাল হোসেন, এসআই মোঃ গোলজার হোসেন, এএসআই মোঃ জসিম উদ্দিনসহ শাহজাদপুর থানার একটি দল অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ০৫ লক্ষ টাকা মূল্যে ১৬ মণ ঘি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, পাবনা জেলার সাথিয়া থানার ডেমরা থেকে মোঃ দুলাল হোসেন রাত্রীতে প্লাস্টিকের ঢোপে করে ১৬ মণ ঘী ছোট ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ এলাকায় ডাকাত দল ট্রাক থামিয়ে মাথায় অস্ত্র ধরে নগদ টাকা, মোবাইল ফোন এবং ১৬ মণ ঘি লুণ্ঠণ করে নেয়। লুণ্ঠিত হওয়ার পর কৌশলে ঘীয়ের মালিক দুলাল হোসেন ও ট্রাক ড্রাইবার আলামিন হোসেন বেরিয়ে এসে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাত শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত হওয়া ঘী উদ্ধারসহ ৩ জন ডাকাত হারুন, সুমন এবং মুক্তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক করে জিজ্ঞাসাবাদের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়।


২৭-০৯-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 876 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com