শ্রীবরদীতে ট্রাকের চাপায় এক শিশু নিহত
০৬ মে, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে ট্রাকের চাপায় এক শিশু নিহত

নিউজরুম
২৬-০৯-২০১৯ ১১:০৭ অপরাহ্ন
শ্রীবরদীতে ট্রাকের চাপায় এক শিশু নিহত
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে ট্রাকের চাপায় উজ্জল মিয়া (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঝগড়ারচর হতে শ্রীবরদী সড়কের কাউনেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল মিয়া চকবন্দি গ্রামের লুৎফর রহমানের ছেলে ও স্থানীয় প্রথম আলো ইসলামী বিদ্যানিকেতনের ৪র্থ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উজ্জল মিয়া বাড়ি থেকে তার বন্ধু প্রতিবেশি নবী হোসেনের ছেলে মমিন মিয়ার সাইকেলের পিছনে বসে ঝগড়াচর বাজারে যাচ্ছিল। এ সময় কাউনেরচর গ্রামের আকতারের বাড়ি পাশে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় মমিন মিয়া ছিটকে সড়কের গর্তে পড়ে গেলেও উজ্জল মিয়া ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সানোয়ার হোসেন।

নিউজরুম ২৬-০৯-২০১৯ ১১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com