কাজীপুরের টেংলাহাটা প্রাথমিক বিদ্যালয়ে বছরে ৯ মাস থাকে পানি বেষ্টিত
২৮ এপ্রিল, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

  

কাজীপুরের টেংলাহাটা প্রাথমিক বিদ্যালয়ে বছরে ৯ মাস থাকে পানি বেষ্টিত

আব্দুল জলিল
২৬-০৯-২০১৯ ০৬:২৯ অপরাহ্ন
কাজীপুরের টেংলাহাটা প্রাথমিক বিদ্যালয়ে বছরে ৯ মাস থাকে পানি বেষ্টিত

কাজীপুর প্রতিনিধিঃ কাজীপুরের শুভগাছা ইউনিয়নের টেংলাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বছরের প্রায় ৯ মাস পানি বেষ্টিত থাকায় বিদ্যালয়টির ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে একদিকে ঝ’কিপূর্ণভাবে প্রাঠপ্রদান চলছে,পাশাপাশী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রয়োজনীয় খেলা ধুলা থেকে বঞ্চিত হয়ে আসছে। গতবুধবার  টেংলাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয় ভবনটির পাশ ঘেষে  উত্তর ,পঞ্চিম ও দক্ষিন  পাশে গভির খাঁদ রয়েছে। একটি পাঁকাভবন ছাড়া বাকি দুটো টিনসেট ঘর পানির মধ্যে তলিয়ে রয়েছে।

 

 

 

শিক্ষার্থীদের পাঁকাভবনের বারান্দায় প্রতিদিনকার নিয়মীত ডিসপ্লে করানো হচ্ছে। প্রধান শিক্ষিকা জুলেখা আফরোজ জানান,বছরের প্রায় ৯ মাস জলাবদ্ধার কারণে একটি ভবন ছাড়া আর কোন শুকনো জায়গা থাকে না। ছেলেমেয়েদের কোনপ্রকার খেলাধুলা করানো যায় না। শুধু তাই নয় বর্ষার এই সময়ে ছেলেমেয়েদের পানিতে পড়ার ভয়  নিয়ে বড় দূচিন্তায় কাটাতে হয়।বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম জানান বিদ্যালয়টির দক্ষিন অংশে বিদ্যালয়ের জায়গা রয়েছে, প্রয়োজনীয় অর্থের অভাবে ভরাট করানো যাচ্ছে না।কাজীপুর উপজেলা শিক্ষাকর্মকর্তা আমজাদ হোসেন বিদ্যালয়ের সমস্যার বিষয়টি স্বীকার করে জানান আমি অতিসম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেছি আগামি সমন্বয় মিটিংএ এবিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদহাসান সিদ্দিকী জানান বিদ্যালয়টির সমস্য আমি নিজে দেখেছি আসছে শুস্কমৌসূমে মাটি কাটার ব্যবস্থা করা হবে।

 


আব্দুল জলিল ২৬-০৯-২০১৯ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com