গুড নেইবারস্ এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন

  

গুড নেইবারস্ এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-০৯-২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন
গুড নেইবারস্ এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সলঙ্গা  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নিরাপদ পানি ও সেনিটেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহঃবার বেলা ১২ টার দিকে নলকা ইউপির এরন্দহ মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন সরকার। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি ক্যাম্পেইনটির আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি মাহমুদ এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ তারিকুল ইসলাম, নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, সিডিপির এডুকেশন অফিসার রোনাল্ড রকি পারই, হেল্থ অফিসার মরিয়ম ইয়াছমিন, এডমিন অফিসার লরেন্স ঢালী, প্রোগ্রাম অফিসার বাবুল চন্দ্র বর্মণ, ফ্যাসিলিটেটর রেজাউল করিম, কায়েম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ। র‌্যালী শেষে হ্যান্ড ওয়াশ, ক্যাপ, নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-০৯-২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com